রাসূলুল্লাহ (সাঃ)-এর নবুয়ত পূর্ববর্তী সেই ঐতিহাসিক 'হিলফুল ফুজুল' সংগঠনের আদর্শকে সামনে রেখেই আমাদের হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ-এর যাত্রা শুরু। আমাদের লক্ষ্য কেবল একটি গ্রাম বা ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। আল্লাহ যদি সহায় হন, তবে আমাদের কার্যক্রম ধীরে ধীরে সারা দেশ, এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় আমরা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, অচিরেই আমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে।
সফল কার্যক্রমসমূহ
চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ
শুকুন্দী গ্রামের সকল মসজিদে সফলভাবে চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ সম্পন্ন হয়েছে।
ইদুল ফিতর - ২০২৩ উপহার
গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ।
জনদুর্ভোগ লাঘবে সাকু নির্মাণ
শুকুন্দী ও কালুয়ারকান্দা (ঈদগাহ বরাবর) যাতায়াতের সুবিধার্থে বাঁশের সাকু নির্মাণ।
ঈদুল আযহা - ২০২৩ উপহার
কুরবানীর ঈদে অসহায়দের মাঝে মশলাপাতি ও খাদ্য সামগ্রী বিতরণ।
চিকিৎসা সহায়তা
অসুস্থ ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসা ও ঔষধের জন্য নিয়মিত আর্থিক অনুদান প্রদান।
হাতে থাকা পরিকল্পনা ও স্বপ্ন
ঈদগাহ উন্নয়ন: শুকুন্দী আমানত ঈদগাহে আর্থিক অনুদান ও উন্নয়নে অংশগ্রহণ।
শীতবস্ত্র বিতরণ: প্রতি বছর শীতে অসহায়দের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়া।
ইউনিয়ন ব্যাপী ক্যালেন্ডার: রমজান ২০২৪-এর পূর্বে সাধারচর ইউনিয়নের সকল মসজিদে ক্যালেন্ডার পৌঁছে দেওয়া।
স্বাবলম্বীকরণ প্রকল্প: শারীরিক সামর্থ্যবান গরীবদের রিকশা, ভ্যান বা অটোরিকশা প্রদান করে কর্মসংস্থান তৈরি করা।
ক্ষুদ্র ব্যবসা সহায়তা: কর্মক্ষম বেকারদের ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পুঁজি প্রদান।
কার্যক্রম বিস্তৃতি: গ্রাম থেকে ইউনিয়ন, এরপর থানা ও জেলা পর্যায়ে কার্যক্রম ছড়িয়ে দেওয়া। ইনশাআল্লাহ, একদিন এই সেবা বিশ্বব্যাপী পৌঁছাবে।
"স্বপ্ন আমাদের অনেক বড়। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতাই আমাদের এই স্বপ্ন পূরণের পাথেয়।"
আমাদের পাশে দাঁড়ান