লোড হচ্ছে...

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন

April 25, 2023 HM Sharif
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩

"ঈদের ৫ দিন আগেই ঈদের বাজারের টেনশন শেষ"

ঈদের আনন্দ মানেই নতুন জামা আর ভালো খাবার। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় পরিবারের কাছে ঈদ মানেই একরাশ দুশ্চিন্তা—"বাচ্চাদের মুখে একটু সেমাই তুলে দিবো কিভাবে?"

আলহামদুলিল্লাহ, হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে আমরা ঈদের বেশ আগেই সেই দুশ্চিন্তা কিছুটা লাঘব করার ক্ষুদ্র চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা ১৫টি পরিবারের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরেছি।

প্রতিটি প্যাকেজে যা ছিল (মূল্য ৮০০ টাকা):

  • ১ প্যাকেট সেমাই
  • ১ কেজি চিনি
  • ১টি নারিকেল
  • ১ লিটার সয়াবিন তেল
  • ১ প্যাকেট দুধ
  • ১ কেজি পোলাও চাল
  • কিসমিস
  • ১টি সুগন্ধি সাবান

বিতরণ কার্যক্রমের কিছু মুহূর্ত

এটি ছিল "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" এর দ্বিতীয় কার্যক্রম। এর আগে আমরা গ্রামের প্রতিটি মসজিদে চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ করেছিলাম।

আমাদের সাধ্য সীমিত, কিন্তু ইচ্ছে আকাশছোঁয়া। ১৫টি পরিবারের হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখি।

সুখবর!

এই কার্যক্রমের ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে এক মহানুভব ভাই সাথে সাথেই ৫,১০০ টাকা বিকাশ করেছেন। আলহামদুলিল্লাহ! এর মানে আমরা আরও কয়েকটি পরিবারকে এই খুশিতে শামিল করতে পারবো।

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"

শেয়ার করুন: