মসজিদের জন্য বিশেষ উপহার
আলহামদুলিল্লাহ, হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে সাধারচর ও পুটিয়া ইউনিয়নে ১০০টি মসজিদে চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজানের পূর্বেই ইনশাআল্লাহ সকল নির্বাচিত মসজিদে এই ক্যালেন্ডার পৌছে দেওয়া হবে। এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে।
ক্যালেন্ডারটির বৈশিষ্ট্যসমূহ
- ক্যালেন্ডারটি সম্পূর্ণ ফ্রী।
- ক্যালেন্ডারে আপনার মসজিদের নাম ও ছবি থাকবে।
- সাধারণ কাগজের নয়, বরং PVC তে প্রিন্ট হবে যা দীর্ঘস্থায়ী।
- নরসিংদী ও এর আশপাশের সময়ের জন্য প্রযোজ্য।
- মসজিদের স্থান ও মুসল্লি সংখ্যা বিবেচনায় অগ্রাধিকার দেওয়া হবে।
- সাধারচর ও পুটিয়া ইউনিয়ন অগ্রাধিকার পাবে।
- স্টক থাকা পর্যন্ত বিতরণ করা হবে।
যেভাবে ক্যালেন্ডার পাবেন
ক্যালেন্ডারটি পেতে হলে নিচের লিংকে ক্লিক করে গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করুন। ফরমে আপনার মসজিদের নাম, ঠিকানা ও ছবি আপলোড করতে হবে। (ফরম পূরণের জন্য জিমেইল লগইন থাকা আবশ্যক)।
গুগল ফরম পূরণ করুনআপনিও আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে সমাজ সেবামূলক কাজে অংশ নিতে পারেন।