লোড হচ্ছে...

ঈদুল আযহা ২০২৩ ইং সনে ঈদ সামগ্রী বিতরণ

July 01, 2023 HM Sharif
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩

"কুরবানীর আনন্দ পৌঁছে যাক সবার ঘরে"

আলহামদুলিল্লাহ, অত্যন্ত অল্প সময়ের প্রস্তুতির মধ্য দিয়ে হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল কুরবানীর এই পবিত্র খুশিতে যেন কোনো অভাবী মানুষ বাদ না পড়ে।

আপনাদের নিরলস সমর্থন ও দানের উসিলায় আমরা এবার ১৮টি অত্যন্ত অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ, সামনে আমাদের এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

প্যাকেজের বিশেষত্ব:

ঈদুল আযহায় প্রতিটি পরিবারে কুরবানীর গোশত কম-বেশি পৌঁছায়, কিন্তু অনেক সময় সেই গোশত রান্নার মশলাপাতি কেনার সামর্থ্য তাদের থাকে না। তাই আমরা মশলাপাতির দিকে বিশেষ নজর দিয়েছি। প্রতিটি পরিবারের জন্য প্রায় ৫০০ টাকার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করা হয়েছে।

  • রান্নার মশলাপাতি সেট
  • চিনি ও সেমাই
  • সয়াবিন তেল
  • অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

আয়োজনের কিছু স্থিরচিত্র

সঙ্গত কারণেই কোনো সহায়তা গ্রহীতার ছবি জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

আমাদের সাথে যুক্ত হোন

আপনার সামান্য সহযোগিতা একটি পরিবারের পুরো মাসের দুশ্চিন্তা দূর করতে পারে। আমাদের এই মানবসেবার কাফেলায় শরিক হতে নিচের বাটনে ক্লিক করুন।

জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করুন।

শেয়ার করুন: