আমাদের প্রথম কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়েছে, আলহামদু লিল্লাহ।

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
যেকোনো মহৎ কাজের শুরুটা যদি হয় আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে, তবে তাতে বরকত অনিবার্য। হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ-এর সাংগঠনিক যাত্রার শুরুটা ছিল ঠিক এমনই একটি বরকতময় উদ্যোগের মাধ্যমে।

আমাদের সংগঠনের প্রথম হাতে নেওয়া প্রজেক্ট হিসেবে আমরা গ্রামের ৫টি মসজিদে ৫টি নামাজ ও রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা সফলভাবে এই কাজটি সম্পন্ন করতে পেরেছি।

কেন চিরস্থায়ী ক্যালেন্ডার?

কাগজের ক্যালেন্ডার প্রতি বছর পরিবর্তন করতে হয় এবং অনেক সময় তা নষ্ট হয়ে যায়। কিন্তু এই চিরস্থায়ী ক্যালেন্ডারগুলো ফ্রেমে বাঁধানো এবং দীর্ঘস্থায়ী। এর ফলে মুসল্লিরা বছরের পর বছর নামাজের সঠিক সময়সূচি, সেহরি ও ইফতারের সময় এবং নিষিদ্ধ সময়গুলো সহজেই জানতে পারবেন। এটি একটি সদাকায়ে জারিয়া বা চলমান সওয়াবের কাজ।

কার্যক্রমের কিছু মুহূর্ত

আমাদের পরবর্তী লক্ষ্য

আমাদের সামনের কার্যক্রম হলো "গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ"। এই মহৎ উদ্যোগে আমরা আপনাদের সকলের দোয়া, সুপরামর্শ এবং আর্থিক সহযোগিতা কামনা করছি।

আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করুন। আমীন।

শেয়ার করুন: