লোড হচ্ছে...

শুকুন্দী ও কালুয়ারকান্দাকে সংযোগ করার জন্য সাকু তৈরী

July 01, 2023 HM Sharif
প্রকাশিত: জুন ২০২৩

"একটি সাকু, হাজারো মানুষের স্বস্তি"

আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে জনদুর্ভোগ লাঘবে একটি সাকু (বাঁশের সাঁকো) নির্মাণ করা হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট দূর করার লক্ষে এটি আমাদের মূল সামাজিক উন্নয়ন কার্যক্রমের একটি অংশ ছিল।

আল্লাহর অশেষ রহমতে এবং সদস্যদের অক্লান্ত পরিশ্রমে খুব অল্প সময়ের মধ্যেই এই সাকু নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীর প্রতি, যারা বাঁশ দিয়ে এবং কায়িক শ্রম দিয়ে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন।

প্রকল্পের বিবরণ:

  • দ্রুততম সময়ে নির্মাণ সম্পন্ন
  • এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
  • যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা সমাধান

নির্মাণ কাজের কিছু মুহূর্ত

আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং এর সাথে জড়িত সকলকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমীন।
আপনিও পারেন হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ-এর এসমস্ত মহতী কাজে শরিক হতে।

শেয়ার করুন: