লোড হচ্ছে...

২৫ অক্টোবর ২০২৩ ইং ১ম বার্ষিক ওয়াজ মাহফিল

September 25, 2023 HM Sharif
অনুষ্ঠিত: ২৫ অক্টোবর ২০২৩

দ্বীনি মজলিস ও মানবতার ডাক

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে গত ২৫ অক্টোবর ২০২৩ খ্রি. রোজ বুধবার, বিকেল ৩টা থেকে "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ"-এর উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আপনারা জানেন, আমাদের সংগঠনটি মূলত গরীব-অসহায় মানুষের সেবা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায়, এই মাহফিলের মূল উদ্দেশ্য ছিল কেবল ওয়াজ নয়, বরং সংগঠনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং আরও অধিক মানুষকে মানবসেবায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা।

বিশেষ আয়োজন: কুইজ প্রতিযোগিতা

উক্ত মাহফিলকে কেন্দ্র করে এলাকার ছাত্র ও যুবকদের মাঝে দ্বীনি জ্ঞান চর্চা বাড়ানোর লক্ষ্যে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

প্রতিযোগিতার বিস্তারিত

মাহফিলের প্রচারপত্র (পোস্টার)

Draft Poster

প্রাথমিক খসড়া পোষ্টার

Final Poster
মুদ্রিত সংস্করণ

চূড়ান্ত পোষ্টার

আপনিও হোন আমাদের পথচলার সাথী

আমাদের কার্যক্রম ও সফলতা সম্পর্কে জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন। আপনার সামর্থ্য অনুযায়ী দৈনিক মাত্র ১ টাকা দান করেও আপনি আমাদের এই বিশাল কর্মযজ্ঞের অংশ হতে পারেন।

শেয়ার করুন: