কুইজ প্রতিযোগিতা ২০২৩ ইং সম্পর্কে বিস্তারিত

ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২৩

আপনারা সকলেই অবগত আছেন যে, "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" গরীব অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এছাড়া আমাদের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিরন্তরভাবে চলছে। আর্তমানবতার এই সেবায় আপনিও পারেন আমাদের কাফেলায় শরিক হতে।

আগামী ২৫ অক্টোবর ২০২৩ ইং, রোজ বুধবার হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে "ইসলামিক কুইজ প্রতিযোগিতা"-র আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের জন্য নিচে বিস্তারিত নিয়মাবলি প্রদান করা হলো।

প্রতিযোগিতার নিয়মাবলি

  • সর্বনিম্ন ৩ জন এবং প্রতি ১০ জন প্রতিযোগীর মধ্য থেকে একজনকে পুরস্কার প্রদান করা হবে।
  • উত্তরপত্র জমা দেওয়ার শেষ সময়: ২০ অক্টোবর ২০২৩ ইং। এরপর কোনো উত্তরপত্র গ্রহণ করা হবে না।
  • কুইজের উত্তরগুলো MCQ পদ্ধতিতে বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করতে হবে।
  • মোট প্রশ্নের সংখ্যা হবে ৫০টি এবং প্রতিটি প্রশ্নের মান ১।
  • একই মেধাস্থান অর্জনকারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
  • কুইজের প্রশ্নপত্র ওয়েবসাইট থেকে এখানে ক্লিক করে সংগ্রহ করা যাবে।
  • রেজিষ্ট্রেশন ফি: মাত্র ১০ টাকা (উত্তরপত্র জমা দেওয়ার সময় প্রদান করতে হবে)।

প্রশ্নগুলোর সঠিক উত্তর আমাদের এই ওয়েবসাইটে মাহফিলের পরের দিন প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। পরিচালকবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আপনার কি কোনো মতামত আছে?

প্রতিযোগিতা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন।

কমেন্ট করুন
শেয়ার করুন: