লোড হচ্ছে...

সফলতার সাথে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

October 27, 2023 HM Sharif
সাফল্যের গল্প

আলহামদুলিল্লাহ! সম্পন্ন হলো আমাদের
১ম বার্ষিক ওয়াজ মাহফিল

মাহফিলের প্রধান ব্যানার

অশেষ শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে। গত ২৫শে সেপ্টেম্বর আমাদের সংগঠনের পক্ষ থেকে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বীনি এই আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ সকলেই নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা ছিল। প্রধান বক্তার বিশেষ বয়ান এবং উপস্থিত ওলামাদের মূল্যবান নসিহতের মাধ্যমে রাত ১০:১৫ মিনিটের মধ্যে বয়ান পর্ব শেষ হয়।

পরিশেষে দোয়ার পূর্বে সংগঠনের সভাপতি মাসুম স্যার হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ও সারগর্ভ বক্তব্য প্রদান করেন। এরপর এক আবেগঘন দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

মাহফিলের তথ্য

  • তারিখ: ২৫শে সেপ্টেম্বর, ২০২৩
  • আয়োজন: ১ম বার্ষিক মাহফিল
  • স্থান: নিজস্ব ময়দান
  • ফলাফল: সফল ও সুশৃঙ্খল
শেয়ার করুন: