হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে সাকু তৈরী

সামাজিক উন্নয়ন

জনদুর্ভোগ নিরসনে আমাদের ক্ষুদ্র প্রয়াস:
দ্বিতীয়বারের মতো বাঁশের সাঁকো নির্মাণ

আলহামদুলিল্লাহ, এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ"-এর স্বেচ্ছাসেবক এবং স্থানীয় ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো একটি বাঁশের সাঁকো সফলভাবে নির্মাণ করা হয়েছে।

বর্ষার কর্দমাক্ত পথ আর ছোট খালের কারণে শিশু, বৃদ্ধ এবং স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে যে অবর্ণনীয় কষ্ট হতো, এই সাঁকোটি সেই কষ্ট কিছুটা লাঘব করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্যই হলো—পরস্পরের সহযোগিতার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করা।

বাঁশের সাঁকো নির্মাণ কাজের দৃশ্য

ভিডিওতে দেখুন আমাদের কার্যক্রম

সাঁকো নির্মাণের পুরো ভিডিওটি আমাদের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

ভিডিওটি দেখুন
শেয়ার করুন: